ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে গণপিটুনি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৭:০৬ পিএম

অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে গণপিটুনি

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অটোরিকশায় মাইক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড় সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা থেকে মাইক ও শব্দযন্ত্র (অ্যামপ্লিফায়ার) খুলে নেয় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক একটি অটোরিকশায় মাইক বেঁধে পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাচ্ছিলেন। পথে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অটোরিকশা থেকে নেমে আবারও স্লোগান শুরু করলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। উপস্থিত লোকজন তাকে অটোরিকশা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে। এ সময় অটোরিকশাচালককেও হেনস্তা করা হয়। পরে শব্দযন্ত্রগুলো কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে সুধারাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের কেড়ে নেওয়া মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, অটোরিকশায় মাইক বাজিয়ে স্লোগান দেওয়ার সময় স্থানীয়দের সাথে ওই যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

জেএইচআর

Link copied!