ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বরিশালে দিনভর বৃষ্টি

তলিয়ে গেছে সড়ক, ভোগান্তিতে নগরবাসী

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

তলিয়ে গেছে সড়ক, ভোগান্তিতে নগরবাসী

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে বুধবার সকাল থেকেই থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। 

বুধবার সকাল ১০টার পর থেকে বজ্রসহ এই বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে লঘুচাপ ও ঘন মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির কারণে বরিশাল নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

টানা বৃষ্টিতে নগরীর ভাটিখানা, বটতলাসহ বেশ কয়েকটি নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে যানবাহন সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় থমকে গেছে।

ভাটিখানা এলাকার বাসিন্দা লিটন জানান, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাচ্ছে। বটতলা এলাকার বাসিন্দা কহিনুর বলেন, রাস্তায় হাঁটুসমান পানি হয়ে গেছে, জরুরি কাজেও বের হতে পারছি না।

এদিকে তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও জলাবদ্ধতা সেই আনন্দ ম্লান করে দিয়েছে।

জেএইচআর

Link copied!