ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ২৯, ২০২৬, ০৮:৪৪ পিএম

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ছয়টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকার মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পঞ্চগড় শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন সোলায়মান হক। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!