ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামে জলাবদ্ধতা নয়, হঠাৎ বৃষ্টিতে জলজট হয়েছিল

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৩১ পিএম

চট্টগ্রামে জলাবদ্ধতা নয়, হঠাৎ বৃষ্টিতে জলজট হয়েছিল

চট্টগ্রামে সাম্প্রতিক বৃষ্টিতে সৃষ্ট পরিস্থিতিকে ‘জলাবদ্ধতা’ নয়, বরং সাময়িক ‘জলজট’ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বুধবার সন্ধ্যায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ও খনন করা খাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, হঠাৎ ভারী বৃষ্টির কারণে স্বল্প সময়ের জন্য পানি জমে ছিল, যা উন্নত দেশগুলোতেও দেখা যায়। চট্টগ্রামের কোথাও স্থায়ী জলাবদ্ধতা হয়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে মঙ্গলবার দিনভর এবং বুধবার দুপুরের পর থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। প্রবর্তক মোড়সহ একাধিক স্থানে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা, যা নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় পর্যায় থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী পরিদর্শনে যাওয়ার আগেই বৃষ্টি কমে এবং ভাটার টানে পানি নেমে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি জলাবদ্ধতার খবর প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন ও সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তব্য দেওয়ার সময় মেয়র কিছু বলতে গেলে প্রতিমন্ত্রী তাকে থামিয়ে দেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে নগরবাসীর ভোগান্তি এবং প্রতিমন্ত্রীর মন্তব্য- দুটিই এখন জনমনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এএন

Link copied!