ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রী

প্রাথমিকের ১৪৩০০ শিক্ষকের নিয়োগ দ্রুত সম্পন্ন হবে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মে ১, ২০২৬, ১১:০০ পিএম

প্রাথমিকের ১৪৩০০ শিক্ষকের নিয়োগ দ্রুত সম্পন্ন হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা থাকলেও শিক্ষার মান উন্নয়নের স্বার্থে সরকার দ্রুত তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, তড়িঘড়ি করে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল। সরকার পুরো বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে। তিনি আশ্বাস দেন যে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা খুব শীঘ্রই কর্মস্থলে যোগ দিতে পারবেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও আধুনিক করে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএইচআর

Link copied!