ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এম.বি. বাকের

মুনাফেকি-গাদ্দারি করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যাবে না

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২, ২০২৬, ০২:২০ পিএম

মুনাফেকি-গাদ্দারি করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যাবে না

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের ডাকে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এম.বি. বাকের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মুনাফেকি ও গাদ্দারি করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় থাকা ইতিহাসে কখনো টেকেনি, এবারও টিকবে না। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে আসা জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

এম.বি. বাকের আরও উল্লেখ করেন, জুলাই সনদে স্বাক্ষর করাকে যারা কেবল রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, তারা নিজেদের মুনাফিক চরিত্র উন্মোচন করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাগুরার ১০ শহীদসহ সারা দেশের দুই হাজার শহীদের আত্মত্যাগের শপথ নিয়ে বলছি, এই সনদের প্রতিটি ধারা হুবহু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান বলেন, জুলাই সনদ কোনো দলীয় ইশতেহার নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই সনদ অস্বীকার করার পরিণাম সরকারকে ভোগ করতে হবে। 

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারকীও সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই এই লড়াই চলবে বলে নেতারা স্পষ্ট বার্তা দেন।

জেএইচআর

Link copied!