ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ পথচারী, চালক আটক

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২, ২০২৬, ০৬:০৮ পিএম

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ পথচারী, চালক আটক

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় গোলাম কুদ্দুস খান (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার পিটিআই জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম কুদ্দুস মাগুরার শ্রীপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছামু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহগামী ‘কে.বি এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগামী বাস মহাসড়ক পার হতে থাকা গোলাম কুদ্দুসকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর রামনগর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি (যশোর-ব-১১-০১১৪) জব্দ করে। এসময় বাসের চালক মো. মশিউর রহমানকে (৫৫) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রামনগর হাইওয়ে থানা পুলিশ জানায়, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!