ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের ক্যাম্পেইন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মে ৫, ২০২৬, ০২:৪০ পিএম

হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের ক্যাম্পেইন

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ যুব সদস্যরা।

লিফলেট বিতরণ শেষে কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত টিকা গ্রহণে উৎসাহিত করেন।

এএন

Link copied!