ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ফখর উদ্দিন বাচ্চু

সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

মে ৫, ২০২৬, ০৫:০০ পিএম

সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়

বর্তমান সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানিয়েছেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। 

মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ সভাকক্ষে বোয়েসেল এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা ও মাঠ পর্যায়ে সরাসরি কর্মী নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দালালের খপ্পরে না পড়ে সরকারিভাবে, বিশেষ করে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে যাওয়া সম্ভব। সরকার বিদেশে কর্মরত শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশনস কোম্পানিতে ৫,০০০ জন দক্ষ ও স্বল্প দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, ভালুকার আয়োজনে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নির্বাচনের আয়োজন করা হয়।

এএন

Link copied!