ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

উজিরপুরে বাসচাপায় বৃদ্ধা ও শিশুর মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৭:১২ পিএম

উজিরপুরে বাসচাপায় বৃদ্ধা ও শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় এক বৃদ্ধা ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুতগতিতে চলার সময় রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রোকসোনা ইয়াসমিন (৬৩) ও শিশু আরফা (৭)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

নিহত রোকসোনা ইয়াসমিন উপজেলার জয়শ্রী এলাকার মৃত কাজী পান্নু মিয়ার স্ত্রী এবং শিশু আরফা একই এলাকার প্রবাসী রুবেল কাজীর মেয়ে। জানা গেছে, আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি
 

Link copied!