ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মে ৬, ২০২৬, ০৫:১৬ পিএম

কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর

কাপ্তাই হ্রদ যাতে দূষিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পর্যটকরা যাতে হ্রদের পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য পর্যটন করপোরেশনকে সঠিক নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি কেন্দ্রের মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

হ্রদের নাব্যতা ও খনন: হ্রদের নাব্যতা রক্ষায় সঠিক সময়ে খনন কাজ সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেছেন। মৎস্যজীবীরাও এই কৃষক কার্ড পাবেন, যার মাধ্যমে তাঁরা ঋণ সহায়তা গ্রহণ করতে পারবেন।

মাছ বড় হওয়ার সুযোগ দেওয়া: হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। তাই আজ যেসব পোনা ছাড়া হচ্ছে, সেগুলোকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। এতে মানুষের খাদ্যের চাহিদা পূরণ হবে এবং জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন।

বিএফডিসি-র চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

এছাড়া অনুষ্ঠানে নৌ পুলিশ সুপার এম নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন এবং রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার কমান্ডার মো. ফয়েজ আল করিম উপস্থিত ছিলেন। জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মৎস্যজীবী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহফুজ আহমেদ।

জানা গেছে, বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র এ বছর কাপ্তাই হ্রদে আনুমানিক ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

জেএইচআর

Link copied!