ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর নতুন পুলিশ সুপার মাহবুব আলম খান

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৬:১৪ পিএম

ফেনীর নতুন পুলিশ সুপার মাহবুব আলম খান

ফেনী জেলা পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। একই আদেশে ফেনীর বর্তমান পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মাহবুব আলম খানের পৈত্রিক নিবাস কুমিল্লার বরুড়া উপজেলায়। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং অপরাধ দমনে সাহসী ভূমিকা রাখার জন্য পুলিশ বাহিনীতে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তিনি ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটাবেন বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!