ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে খালাতো ভাইয়ের হত্যাকারী কালু ও প্রেমিকা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

মেহেরপুরে খালাতো ভাইয়ের হত্যাকারী কালু ও প্রেমিকা গ্রেপ্তার

মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে খালাতো ভাইকে কুপিয়ে হত্যাকারী সামিরুল ইসলাম কালু (৩৫) ও তার প্রেমিকা বন্যা খাতুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে কালুকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত রামদা ও আরও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটক সামিরুল ইসলাম কালু মেহেরপুর শহরের শেখপাড়ার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই। অপর আসামি বন্যা খাতুন একই এলাকার রাজু আহমেদের স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় কালুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে পাটকাঠির গাদা থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়, যার একটিতে রক্তের দাগ ছিল। কালু নিজেই অস্ত্রটি শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, পরকীয়া প্রেমিকাকে অপমানের জেরে মঙ্গলবার রাতে খালাতো ভাই গোলাম হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কালু। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তৎপরতা শুরু করে। মামলার ২ নম্বর আসামি বন্যা খাতুনকে গত রাতেই এবং প্রধান আসামি কালুকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএইচআর

Link copied!