ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালুকায় নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

মে ৭, ২০২৬, ১১:২৫ এএম

ভালুকায় নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় হরি বিলে নৌকা চালাতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর লাবিব খান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত লাবিব স্থানীয় শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে কলেজপাড়া এলাকায় বাসায় ফেরার পথে বন্ধুদের নিয়ে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যান লাবিব। একপর্যায়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাননি। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে লাবিবের মরদেহ উদ্ধার করে। নিহত লাবিবের বাসা পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

এএন

Link copied!