ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাটোরে বিদেশি পর্যটকদের হেনস্তায় সমালোচনার ঝড়, জড়িতদের খুঁজছে পুলিশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৪:৪৯ পিএম

নাটোরে বিদেশি পর্যটকদের হেনস্তায় সমালোচনার ঝড়, জড়িতদের খুঁজছে পুলিশ

নাটোরের লালপুর উপজেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্রে ‘সবুজ উপত্যকা পার্ক’ দুই বিদেশি পর্যটকের সঙ্গে কথিত কিছু কনটেন্ট নির্মাতার অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি চলমান চিত্র ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

শুক্রবার ৮ মে দুপুরে ঘটে যাওয়া এই ঘটনার চলমান চিত্র ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। শনিবার ৯ মে থেকে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ভাইরাল হওয়া চলমান চিত্রে দেখা যায়, দুই বিদেশি পর্যটক পার্কে নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন। এ সময় একদল যুবক তাদের ঘিরে ধরে অনুমতি ছাড়া মোবাইল ফোনে চিত্র ধারণ করেন এবং একের পর এক ব্যক্তিগত ও অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। এতে বিদেশি পর্যটকরা চরম অস্বস্তিতে পড়েন। তাদের মুখে বিরক্তির ভাব স্পষ্ট থাকলেও ভিডিও ধারণকারীরা বিষয়টি উপেক্ষা করেন।

নেটিজেনদের মতে, এটি শুধু কনটেন্ট তৈরির বিষয় নয়; বরং প্রকাশ্য দিবালোকে বিদেশি অতিথিদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা। তারা মনে করেন, দেশের ভাবমূর্তি রক্ষায় এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

সবুজ উপত্যকা পার্কের প্রশাসনিক পরিচালক এস এম শামসুজ্জোহা জানান, আট বছরের সুনাম থাকা এই পার্কে এ ধরনের ঘটনা একটি বড় দাগ ফেলেছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে গেটে সতর্কবার্তা প্রচার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পার্ক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। অনেকের মতে, দেশের পর্যটন খাত উন্নয়নের জন্য যখন বিদেশি পর্যটকদের উৎসাহিত করা হচ্ছে, তখন ভিউ, লাইক ও মন্তব্যের আশায় এ ধরনের আচরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য নেতিবাচক বার্তা দেবে।

এম জি

Link copied!