ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

মে ১০, ২০২৬, ০৫:১৭ পিএম

ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা

বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

রোববার উপজেলা পরিষদ কার্যালয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করেন। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলে তাকে এই উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেন, “জনগণের সেবক হিসেবে আমাদের কাজ করতে হবে। ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজখবর নেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও রফিকুল ইসলাম সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উপজেলার মোকারিমপুর ইউনিয়নে বিএডিসির অর্থায়নে বাস্তবায়িত ‘জিয়া খাল’ পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

এএন

Link copied!