ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
এমপি মান্নান

সোনারগাঁয়ে চাদাঁবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

মে ১১, ২০২৬, ০৩:২৭ পিএম

সোনারগাঁয়ে চাদাঁবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স

মাদক, ইভটিজিং, জুয়া ও চুরি-ডাকাতিসহ সব ধরণের অপরাধ রোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ কোনো ধরণের অপতৎপরতা সহ্য করা হবে না। বিশেষ করে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অপরাধীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য উপজেলা ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, একটি নিরাপদ সমাজ গড়তে বর্তমান সরকারকে সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন। 

জেএইচআর

Link copied!