ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাপুরে প্রশাসনের ‘দায়সারা’ অভিযানের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১২, ২০২৬, ০২:৫৭ পিএম

মির্জাপুরে প্রশাসনের ‘দায়সারা’ অভিযানের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানকে ‘দায়সারা’ অভিহিত করে এর প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে শতাধিক কৃষক সমবেত হয়ে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নের ৬টি গ্রামে আবাদী জমির মাঝখানে গড়ে উঠেছে ২০ থেকে ২৫টি ইটভাটা। সম্প্রতি এফবিসি, আরইউবি ও আল হাদি ব্রিকসসহ কয়েকটি ভাটায় ইট পোড়ানো বন্ধ করার সময় নির্গত বিষাক্ত গ্যাসে কোট বহুরিয়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া ও পাহাড়পুরসহ ৬টি গ্রামের প্রায় ৫০০ থেকে ৬০০ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে যায়। গত ৩০ এপ্রিল ক্ষতিপূরণের দাবিতে কৃষকরা বিক্ষোভ করলে ইউএনও তদন্ত কমিটি গঠন ও দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন।

গত ৭ মে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করলেও কাউকে না পাওয়ার অজুহাতে কোনো জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। 

বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ হোসাইন অভিযোগ করে বলেন, প্রশাসন লোকদেখানো ও দায়সারা অভিযান চালিয়েছে। ১৫ দিন পার হলেও কৃষকরা কোনো ক্ষতিপূরণ পায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, মোবাইল কোর্ট পরিচালনার নিয়ম অনুযায়ী অপরাধীকে ঘটনাস্থলে পেতে হয়। অভিযানে কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। খুব দ্রুত কৃষকরা ক্ষতিপূরণ পাবেন এবং অবৈধ ইটভাটাগুলো প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন তাদের হাড়ভাঙা খাটুনির ফসলের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।

জেএইচআর

Link copied!