ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ, ১২০ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মে ১২, ২০২৬, ০৪:৩৬ পিএম

নোয়াখালীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ, ১২০ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের বিশাল এলাকা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ১২০টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টপকার পোল থেকে শুরু করে খাদ্য গুদাম এলাকা পর্যন্ত এই বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল ও স্থানীয়রা রেলওয়ের মূল্যবান জায়গা দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করে আসছিল। সরকারি সম্পদ উদ্ধারের অংশ হিসেবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত জায়গা যাতে পুনরায় দখল না হয় সেদিকে নজরদারি রাখা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দীর্ঘদিন পর রেলওয়ের জায়গা দখলমুক্ত হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই পদক্ষেপকে স্বাগত জানালেও ক্ষতিগ্রস্তদের দাবি, পুনর্বাসনের সুযোগ দিলে তাদের জন্য ভালো হতো।

জেএইচআর

Link copied!