ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী জেলা পুলিশ

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মে ১২, ২০২৬, ০৮:০৫ পিএম

অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী জেলা পুলিশ

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে অসামান্য সাফল্য অর্জন করে ‘গ’ গ্রুপে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। এই গৌরবান্বিত অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস, রাজারবাগে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি রাজবাড়ী জেলা পুলিশের হাতে এই সম্মাননা ও পদক তুলে দেন।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা) আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজবাড়ী জেলা পুলিশের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব ও কার্যকর অভিযানের ভূয়সী প্রশংসা করেন।

রাজবাড়ী জেলা পুলিশের এই অর্জনকে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক এই কঠোর অভিযান জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!