ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মে ১৩, ২০২৬, ১০:২৭ এএম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে

দেশের প্রায় ৯ থেকে ১২ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করছেন উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, তাদের সমাজের বোঝা নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার সকালে ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, একটি সভ্য ও মানবিক রাষ্ট্র কখনো প্রতিবন্ধী মানুষদের পিছিয়ে রাখে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঝালকাঠির এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি অসংখ্য শিশুর সম্ভাবনা বিকাশের নিরাপদ প্ল্যাটফর্ম। প্রতিবন্ধী শিশুদের অবহেলা নয়, ভালোবাসা ও বিশেষ যত্ন প্রয়োজন। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সরকার প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিভিন্ন ভাতা, শিক্ষা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালু রেখেছে বলেও জানান তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের বিশেষ শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আক্কাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লুৎফুন্নেছা।

এএন

Link copied!