ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ১৩, ২০২৬, ০৬:৩৩ পিএম

মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত

‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

বক্তারা বলেন, অটিজম সম্পর্কে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন যে, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সঠিক পরিচর্যা, উপযুক্ত পরিবেশ এবং সামাজিক সহযোগিতা পেলে এই শিশুরাও রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হতে পারে। একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তারা সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!