ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে বেঞ্চ স্থাপন, খুশী শিক্ষার্থীরা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৩, ২০২৬, ০৮:৫০ পিএম

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে বেঞ্চ স্থাপন, খুশী শিক্ষার্থীরা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

মেডিকেল কলেজ ক্যাম্পাসে ক্লাস, ল্যাব ও দীর্ঘ ডিউটির ফাঁকে শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত বিশ্রামস্থল ছিল না। গত ২৬ এপ্রিল রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ক্যাম্পাস পরিদর্শনে এলে শিক্ষার্থীরা এই সমস্যার কথা তুলে ধরেন।

প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তাঁরই নির্দেশে অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে এবং আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কাজ চলমান রয়েছে।

রামেক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, প্রশাসক মহোদয় ক্যাম্পাস পরিদর্শনে এলে আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়েছিল। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিটি দ্রুততম সময়ে বাস্তবায়ন করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নতুন স্থাপিত এই বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রামের পাশাপাশি হাসপাতালে আসা রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখছে। ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়নের পাশাপাশি এই বসার ব্যবস্থা প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দ্রুত এই পদক্ষেপ নেওয়ায় রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

জেএইচআর

Link copied!