ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রাণীসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

মে ১৪, ২০২৬, ০১:৪৩ পিএম

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং দেশের খামারিরাই কোরবানির চাহিদা পূরণে সক্ষম।

বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে।

এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। শুধু কোরবানির পশুই নয়, বর্তমানে বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন করছেন। ফলে বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, দেশে প্রতি বছর কোরবানির ঈদে প্রায় এক কোটি গরু, মহিষ, ভেড়া ও ছাগল কোরবানি হয়ে থাকে এবং সেই চাহিদা পূরণে স্থানীয় খামারিরাই প্রস্তুত রয়েছেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এএন

Link copied!