ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দিনাজপুরে কৃত্রিম প্রজনন কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৪:৫৩ পিএম

দিনাজপুরে কৃত্রিম প্রজনন কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. ফাতেমা জহুরা। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম কৃষিবিদ ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. অমল কুমার রায়, নীলফামারী জেলা ট্রেনিং অফিসার ডা. আবু সাঈদ এবং ঠাকুরগাঁও জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. তাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা সমন্বয়কারী অমল কুমার দাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. এরমান আলী।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও, রাণীশংকৈল, পঞ্চগড় এবং দেবীগঞ্জ কেন্দ্রের ব্র্যাকের মোট ১৪৩ জন কৃত্রিম প্রজনন কর্মী অংশ নেন। কর্মসূচিতে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে কারিগরি দক্ষতা ও আধুনিক পদ্ধতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সমন্বয়কের দায়িত্ব পালন করেন এরিয়া সেলস ম্যানেজার মো. আবু সায়েম, জুয়েল রানা ও ডা. মো. ইমরান তালুকদার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১০ জন কর্মীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন সেবার মান আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

জেএইচআর

Link copied!