ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ইপিজেডসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়নের দাবি চাঁদপুরবাসীর

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১৫, ২০২৬, ০৩:১৩ পিএম

প্রধানমন্ত্রীর কাছে ইপিজেডসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়নের দাবি চাঁদপুরবাসীর

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে আসছেন। সফরকালে তিনি দুটি খাল পুনঃখনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুরবাসীর পক্ষে জেলায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, মেঘনা পাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী ও শক্তিশালী বাঁধ নির্মাণ এবং অর্থনৈতিক অঞ্চলসহ চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।

প্রেস ব্রিফিংয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের জোর দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি আমাদের বাস্তবায়ন করে দেবেন। এটি সফল হলে জেলায় কমপক্ষে দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি, অর্থনৈতিক জোন অনুমোদিত এবং এটির কাজ চলমান থাকবে। এর পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের অন্যতম প্রধান দাবি।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সূচি তুলে ধরা হয়:

  • দুপুর: শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কার্যক্রম উদ্বোধন।
  • দুপুর ১টা ৪৫ মিনিট: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ‘বিশ্বখাল’ পুনঃখনন কার্যক্রম উদ্বোধন।
  • বিকেল ৩টা ৩০ মিনিট: চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সুধী সমাবেশে চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান।
  • বিকেল ৫টা ৩০ মিনিট: চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়।

শেখ ফরিদ আহমদ মানিক বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন, এতে জেলার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। সবাই অধীর আগ্রহে উনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

জেএইচআর

Link copied!