ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত মোটরসাইকেল চালক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০২:৩৯ পিএম

টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত মোটরসাইকেল চালক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় কোটালিপাড়াগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো উ ১৪-৩৮১৬ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং পিরোজপুর ল ১১-৪১৭৭ নম্বরের একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সীমা সরকার ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী এবং সুব্রত সরকারের কন্যা।

এই ঘটনায় মোটরসাইকেলের চালক মানিক সরকার গুরুতর আহত হন। তিনি একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। দুর্ঘটনায় তাঁর হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত মানিক সরকার তাঁর প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী সীমা সরকারকে মোটরসাইকেলে করে বরিশালের গৌরনদীতে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সীমা সরকারের মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর কাভার্ডভ্যানসহ এর চালক মো. শামীম শেখকে আটক করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার বাসিন্দা।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!