ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুরের বাশের হাটে ব্রাক সবজি গবেষণা খামারে প্রদর্শনী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর প্রতিনিধি 

মে ১৬, ২০২৬, ০৩:০১ পিএম

দিনাজপুরের বাশের হাটে ব্রাক সবজি গবেষণা খামারে প্রদর্শনী অনুষ্ঠিত

দিনাজপুরে ডিলার, কৃষি পেশাজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আধুনিক সবজি জাত প্রদর্শন ও টেকসই সবজি উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ মে প্রদর্শনী অনুষ্ঠানে সারা দেশ থেকে নিবন্ধিত প্রায় ১০০ জন ডিলার এবং বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ জন কর্মীসহ মোট দেড় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে মোট ১৯ ধরনের সবজি ফসলের প্রায় ১৬০টি উন্নত জাত উপস্থাপন করা হয়। এসব জাতের ফলন সম্ভাবনা, রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন পরিবেশে অভিযোজনযোগ্যতা, বাজারে গ্রহণযোগ্যতা এবং গুণগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ডিলারদের আধুনিক জাতের বৈশিষ্ট্য সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদান করা এবং উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারিক ধারণা দেওয়া, যাতে তারা কৃষকদের জন্য উপযুক্ত বীজ ও জাত নির্ভর পরামর্শ আরও আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী পরিচালক মো: আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম (গবেষণা) ডা: মো: আরিফুল ইসলাম, এজিএম (বিক্রয়) মো: আবুল মনসুর লিওন, সবজি প্রোডাক্ট ম্যানেজার মো: আব্দুল্লাহ আল মাসুদ, ম্যানেজার (সবজি গবেষণা) মো: শফিকুল ইসলামসহ বিভিন্ন অঞ্চলের আরএসএম, টেরিটরি সেলস অফিসার এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত ডিলাররা।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারীরা তাদের নিজ এলাকার কৃষি পরিবেশ, জলবায়ু ও বাজার চাহিদা অনুযায়ী বিভিন্ন জাত পর্যবেক্ষণ ও নির্বাচন করার সুযোগ পান। এতে তাদের জন্য স্থানীয় উপযোগী আধুনিক জাত নির্ধারণ সহজ হবে এবং কৃষকদের মাঝে এসব প্রযুক্তি সম্প্রসারণে সহায়তা করবে।

আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নত ফসল ব্যবস্থাপনা ও টেকসই সবজি চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আয়োজকদের আশা, এই উদ্যোগ ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে এবং মানসম্মত বীজের প্রতি আস্থা বৃদ্ধি করবে।

এছাড়া আধুনিক সবজি জাতের ব্যবহার বাড়লে কৃষকদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এম জি
 

Link copied!