ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০৩:০৮ পিএম

গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাত পৌনে ২টার দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলায় অভিযান চালায়। অভিযানে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে মিন্টু মিয়া নামের এক যুবকের মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ৫৬৫ পিস ইয়াবা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

সেই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জেএইচআর

Link copied!