ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৪

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৬, ২০২৬, ০৩:১২ পিএম

রাজশাহীতে অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়ার তানভীর রানা প্রান্ত, ভাটাপাড়ার শামীম, আলীগঞ্জ পূর্বপাড়ার রাব্বি এবং ভাটাপাড়ার নূর আলম। শুক্রবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আরএমপি সূত্রে জানা যায়, নিহত মামুনুর রশিদ গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই মো. বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তে নামে আরএমপির গোয়েন্দা শাখা।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মে দিবাগত রাত সোয়া ২টার দিকে ডিঙ্গাডোবা এলাকা থেকে প্রথমে প্রান্ত ও শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে রাব্বি ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে রাজপাড়া থানায় ৬টি মামলা রয়েছে। এ ছাড়া রাব্বির বিরুদ্ধে রাজপাড়া ও তানোর থানায় দুটি মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!