ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পোরশায় সরকারি চাল জব্দ, দুইজনকে জরিমানা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম

পোরশায় সরকারি চাল জব্দ, দুইজনকে জরিমানা

নওগাঁর পোরশা উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এই সময় অবৈধভাবে মজুত করা চাল জব্দ করা হয় এবং জড়িত দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন থেকে সরকারি চাল সংগ্রহ করে একশ্রেণির অসাধু চক্র কাপালির মোড় বাজারে বিক্রি করছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা ফেরদৌস। অভিযানকালে হাতেনাতে সরকারি চাল জব্দসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সুতরইল গ্রামের মো. রেজাউল ও মো. মাইনুল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অপরাধে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত চাল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

পরে মানবিক বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা ফেরদৌস তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে এনে জব্দকৃত চাল ইউনিয়নের অসহায়, দুস্থ ও প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণের নির্দেশ দেন। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযানকালে তেঁতুলিয়া ইউনিয়নের সদস্য মো. আমিনুর রহমান, নিতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!