ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন এমপি জাহান্দার আলী

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মে ১৭, ২০২৬, ০৩:০৮ পিএম

মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন এমপি জাহান্দার আলী

মাদারীপুর শহরের ‘প্রসিসেশ প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। রোববার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

সংসদ সদস্যের এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী ও প্রসিসেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলি খানম। 

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে এই বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৩৯০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

পরিদর্শন শেষে এমপি জাহান্দার আলী মিয়া বিদ্যালয়ের অবকাঠামোগত ও অন্যান্য বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এএন

Link copied!