ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
হাসনাত আব্দুল্লাহ

এভাবে আইনশৃঙ্খলার অবনতি হলে সরকারের প্রতি আস্থা থাকবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৫:৫০ পিএম

এভাবে আইনশৃঙ্খলার অবনতি হলে সরকারের প্রতি আস্থা থাকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না।

রোববার মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশা বাড়ছে। তিনি বলেন, চার মাসে শুধু মেঘনা উপজেলায় চারটি হত্যাকাণ্ড ঘটেছে। একটি উপজেলায় অল্প সময়ে এতগুলো হত্যার ঘটনা ঘটাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার ভাষ্য, সরকারের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে পর্যাপ্ত মনোযোগ দেখা যাচ্ছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি-তে যোগ দেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।

এম জি

Link copied!