ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মে ১৭, ২০২৬, ০৯:২১ পিএম

দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ধারা ৪(ছ) অনুযায়ী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার উপজেলার চকমিরপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মো. আরিফ মিয়া, পিতা- আব্দুল হামিদ, গ্রাম- চরমাস্তুল, দৌলতপুর, মানিকগঞ্জ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের অপরাধ স্বীকার করলে বালুমহাল ব্যবস্থাপনা আইনে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন
 

Link copied!