ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ থেকে সিলেট রুটে বাস চলাচল শুরু

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ 

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ 

মে ১৯, ২০২৬, ১০:৫৬ এএম

আজ থেকে সিলেট রুটে বাস চলাচল শুরু

হবিগঞ্জে চলমান বিরতিহীন বাস পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এর ফলে আজ মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। তবে আপাতত হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে টানা দুই দিন ধরে ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজারসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীরা।

পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জের বিরতিহীন বাস আটকে শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও দাবির কার্যকর সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট চলাকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

পরিবহন নেতারা জানান, আপাতত সিলেট রুটে বাস চলাচল স্বাভাবিক করা হলেও মৌলভীবাজার রুটের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

জেলাজুড়ে এ সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরলেও মৌলভীবাজার রুটের যাত্রীদের মধ্যে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। তবে পরিবহন মালিক-শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি আদায় না হলে আসন্ন ঈদের পর আবারও কঠোর কর্মসূচি ও ধর্মঘটের পথে যেতে পারেন তারা।

এএন

Link copied!