ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আউচপাড়া ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২০, ২০২৬, ০২:৩৫ পিএম

আউচপাড়া ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলার ৫ নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭৭৮ জন অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার মো. ইমাম হাসান (মুক্তা), সম্রাট বাবর আলী, উজ্জ্বল হোসেনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি জানান, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। একজন প্রকৃত হতদরিদ্র মানুষও যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, আউচপাড়া ইউনিয়নের জনগণের সেবায় তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও দোয়া থাকলে আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করায় উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!