ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৩:১০ পিএম

অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুমিন মিয়া নামে এক অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও স্বজনরা।

বুধবার সকালে মহাসড়কের দড়িকান্দি এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে। এর ফলে চট্টগ্রাম লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং জাঙ্গাল এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন৷

নিহত মুমিন মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মো. মোমিনকে (৪৫) বেধড়ক মারধর করেন শাহীন (৪০) নামে আরেক চালক। গুরুতর আহত অবস্থায় মোমিনকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তাঁর মৃত্যু হয়। এর আগে, গত সোমবার রাতে নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় শাহিন মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মোমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও চালকের সহকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, তাঁর স্বামী অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। দ্বিতীয় দফায় মাত্র ১০ টাকা চাঁদা না পেয়ে তাঁকে মারধর করা হয়, যার ফলে মাথায় আঘাত পেয়ে তিনি স্ট্রোক করেন এবং পরবর্তীতে মারা যান। দুই সন্তানকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তা প্রকাশ করে তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, অটোরিকশা চালক ও লাইনম্যানের কথাকাটাকাটি ও মারধরের ঘটনায় আগেই মামলা নেওয়া হয়েছে। মৃত্যুর সংবাদ পেয়ে লাশের সুরতহাল তৈরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!