ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে দুই হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৫:২৪ পিএম

শ্রীপুরে দুই হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে ২ হাজার ৪৩টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় তেলিহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সোহরাব হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন এবং স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

চাল পেয়ে উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই খাদ্য সহায়তা তাঁদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

ইউপি কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!