ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

মে ২০, ২০২৬, ০৭:৫৮ পিএম

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার মান উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মালেক, ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম, সাংবাদিক অলিউর রহমান নয়ন এবং বালারহাট বিওপির কোম্পানি কমান্ডারসহ অনেকে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!