ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

মে ২০, ২০২৬, ০৯:০০ পিএম

মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুল রহমান। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মেহেন্দিগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ জাকারিয়া হোসেনের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রকল্পের অপর কো-অর্ডিনেটর মো. ইব্রাহীম খাঁন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন এবং সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল রাজ্জাক জমাদার, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক তাজিম আলী লিটন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আবু হানিফ জমাদ্দার এবং মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য ফারহানুল ইসলাম ফাগুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও এর সুফল সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

জেএইচআর

Link copied!