ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
রামিসা হত্যা

ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন ঘাতক সোহেলের বাবা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন ঘাতক সোহেলের বাবা

রাজধানীর পল্লবীতে শিশু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অতীত জীবন নিয়ে নতুন তথ্য সামনে আসায় এলাকায় আরও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিচয় পরিবর্তন করে ঢাকায় বসবাস করছিলেন। এলাকায় তিনি আগে ‘সোহেল রানা’ নামে পরিচিত থাকলেও পরে বাবার নাম ব্যবহার করে ‘জাকির হোসেন’ পরিচয়ে জীবনযাপন শুরু করেন বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় দশক আগে তিনি একটি সাইকেল মেরামতের দোকানে কাজ করতেন। পরবর্তীতে তার জীবনযাত্রায় পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরে পারিবারিক অস্থিরতার কারণে পরিবারের সঙ্গে সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাকে বাড়ি থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর থেকে তিনি আর এলাকায় ফেরেননি। পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির পরিবারও কঠোর অবস্থান নিয়েছে। তারা ঘটনার নিন্দা জানিয়ে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার আচরণ নিয়ে আগেও অসন্তোষ ছিল। তবে এমন ভয়াবহ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা তাদের জন্য অপ্রত্যাশিত ও বেদনাদায়ক।

স্থানীয়রা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এএন

Link copied!