ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৮ মাসের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ০৫:২৮ পিএম

৮ মাসের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার

সিলেটে এক বছর আট মাস বয়সী এক কন্যাসন্তানকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সুবিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এই ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে সুবিনা বেগম পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি মানসিকভাবে স্বাভাবিক হলে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তখন এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যাবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

নিহত শিশু তোহার বাবা আমীর আলী জানান, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তাঁর স্ত্রীকে নামাজ পড়ার কথা বলে নিজে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার আগেই তাঁর ছোট ছেলে গিয়ে তোহার গলা কেটে ফেলার খবর দেয়। পরে তাঁর বড় ছেলে প্রতিবেশীদের জড়ো করে বিষয়টি জানায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় সুবিনাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!