ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাবিপ্রবিতে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা, ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২২, ২০২৬, ০৭:২০ পিএম

হাবিপ্রবিতে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা, ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (২২ মে, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় শহীদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হলের ভেতর ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে হলের সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের ওপরও হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে এই ৩১ জন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিন’ (Ordinance of Students Discipline)-এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতেই অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জেএইচআর

Link copied!