ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০১:০৬ এএম

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের সম্পর্কের প্রলোভনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় অভিযুক্তরা হলেন-সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) ও হুসাইন। এর মধ্যে অনিক, রানা ও নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে ইছাপুর গ্রাম থেকে তিনজনকে আটক করা হয়।

অভিযোগে বলা হয়, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সৌরভের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সে তার দলবল নিয়ে মেয়েটিকে গত ৪ মে শ্রীপুর টেম্পুস্ট্যান্ড থেকে জোর করে তুলে নিয়ে শ্রীকোল ইউনিয়নের খড়িচাইল গ্রামে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। 

এমনকি ধর্ষণের দৃশ্য ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, স্কুলছাত্রীর মায়ের দায়ের করা মামলায় পাঁচজনের নাম এসেছে। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম জি

Link copied!