ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৮:০১ পিএম

এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে এসেছিলেন তারেক রেজা। সংবাদ সম্মেলন শেষ করে ফেরার পথে স্টেডিয়ামের সামনে পৌঁছালে সদর থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ছাত্রদলের দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এএন

Link copied!