ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাটোরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

মে ২৬, ২০২৬, ১০:৩৯ এএম

নাটোরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের সদস্যরা।

রোববার বাগাতিপাড়া উপজেলার প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় কিশোর-কিশোরী, নারী সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ, নারী নির্যাতন ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন ভূমিহীন সংগঠনের কিশোরী প্রতিনিধি বিন্দু আক্তার এবং কিশোর প্রতিনিধি তুহিন আহমেদ।

তারা বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিশু ও নারীদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন ভূমিহীন নেত্রী শিখা বেগম এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।

এ সময় শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমার ভৌমিক ও ইদ্রিস আলী। এছাড়া “নিজেরা করি” পক্ষ থেকে কর্মসূচিতে অংশ নেন কর্মসূচি সংগঠক শাহমিস বিউটি এবং অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। ব্যানারে নারী নির্যাতন বন্ধ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সমাজ গঠনের দাবি তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এএন

Link copied!