ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ২৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

চাঁদপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে মিম আক্তার তার নানির সাথে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ নানির হাত থেকে ছুটে সে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। তখনই রামগঞ্জগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!