ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে কয়েকশ পরিবার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ২৬, ২০২৬, ১০:৪০ পিএম

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে কয়েকশ পরিবার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির সামনের বিদ্যুৎ খুঁটি থেকে ১৫ কেভি (15 KV) ধারণক্ষমতার এই ট্রান্সফরমারটি নামিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরচক্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিরিবিলি পরিবেশে চোরচক্র খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। রাত ২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর নজরে এলেও বৃষ্টির সময় বা যান্ত্রিক ত্রুটি মনে করে কেউ তেমন গুরুত্ব দেননি। সকালে স্থানীয়রা লক্ষ্য করেন, খুঁটিতে ট্রান্সফরমারটি নেই এবং নিচে কিছু যন্ত্রাংশ পড়ে আছে।

ট্রান্সফরমারটি চুরির ফলে ওই এলাকার কয়েকশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তীব্র গরমে একদিকে যেমন সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে সেচ কাজ ও নিত্যদিনের জরুরি কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি মালামাল চুরির এই ঘটনায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর চেষ্টা চলছে।

 জেএইচআর

Link copied!