ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাজিরপুরে পরিবার হারানো শিশুর পাশে এমপি মাসুদ সাঈদী

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

জুন ১, ২০২৬, ১১:৩৩ এএম

নাজিরপুরে পরিবার হারানো শিশুর পাশে এমপি মাসুদ সাঈদী

পবিত্র ঈদুল আজহার দিন গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, বাবা ও ভাই হারানো ১১ বছরের শিশু আব্দুর রহমানের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

রোববার বিকেলে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য শিশু আব্দুর রহমানের খোঁজখবর নেন তিনি। এ সময় রহমানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং নিহত তিনজনের পরিবারকে নিজস্ব তহবিল থেকে ৭৫ হাজার টাকা ও এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক ও কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানাত ডালিম।

নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে মাসুদ সাঈদী বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এত অল্প বয়সে রহমান তার পুরো পরিবার হারিয়েছে। তিনি ব্যক্তিগতভাবে রহমানের দেখভালের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার লেখাপড়া, ভরণপোষণ এবং উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিহতদের প্রত্যেকের নামে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করবেন। ওই টাকার জন্য ইতোমধ্যেই চাহিদাপত্র (ডিও লেটার) পাঠানো হয়েছে বলে জানান। এছাড়া তার পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কোরবানির দিন নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন সোহাগ, তার স্ত্রী খাদিজা খাতুন এবং তাদের ছেলে ৮ বছর বয়সী আরমান। ওই দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা তিনজনই নিহত হন। নানা বাড়িতে থাকা বড় ছেলে শিশু আব্দুর রহমান ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য।

এএন

Link copied!