ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর বরাদ্দের অর্থ পেলেন অসচ্ছলরা, বিতরণ করলেন জেবা আমিনা খান

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ১, ২০২৬, ০৫:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর বরাদ্দের অর্থ পেলেন অসচ্ছলরা, বিতরণ করলেন জেবা আমিনা খান

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে প্রাপ্ত অর্থ অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান। 

রোববার রাত ৮টায় ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েলের কলেজ রোডস্থ বাসভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এই অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। এ সময় ঝালকাঠি ও নলছিটির বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য জেবা আমিনা খান বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১০ লাখ টাকা বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী তিন দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ বিতরণ সম্পন্ন করা হবে। চিকিৎসা, শিক্ষা এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের সঠিক তথ্য যাচাই-বাছাই করে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!